আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সিইসির কর্মকাণ্ড ভাঁড়ের পর্যায়ে চলে গেছে : রিজভী

সিইসির কর্মকাণ্ড ভাঁড়ের পর্যায়ে চলে গেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসির বক্তব্য ও কর্মকাণ্ড একেবারে ভাঁড়ের পর্যায়ে চলে গেছে।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘কাজী রকিবউদ্দীন দেশে উচ্চ কর্মকর্তা ছিলেন, নিশ্চয়ই মেধাবী ছিলেন, আর সে কারণে সিভিল সার্ভিসে তিনি উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এখন তাঁর বক্তব্য ও কর্মকা- একেবারেই ভাঁড়ের পর্যায়ে উপনীত হয়েছে। নির্বাচনী ব্যবস্থার বিকৃত স্বাস্থ্য বর্ধনে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে কালিমালিপ্ত কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।’

তিনি দাবি করেন, গতকাল নির্বাচনের দিনই আটজনের মৃত্যু হয়েছে। সিইসি যে বক্তব্য দিয়েছেন তা কোনো সুস্থ বোধসম্পন্ন মানুষের পক্ষে বলা সম্ভব কি না, তা দেশবাসীর কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউপি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ৭৯ জন মানুষের প্রাণ ঝরে গেছে। অথচ রকিবউদ্দীন সাহেব এটাকে পানিভাত মনে করছেন।

এসময় তিনি উল্লেখ করেন, রমজানের আগে গতকাল একদিনেই রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে ৭০ টাকা। ছোলার দাম বেড়েছে দ্বিগুণ, পেঁয়াজসহ শাকসবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। ক্ষমতাসীন দলের লোকেরাই এসব কৃষিপণ্যের বাজার ‘অশুভ সিন্ডিকেশনের’ সঙ্গে জড়িত।

শেয়ার করুন

পাঠকের মতামত