আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিজার্ভ চুরি : অবশেষে বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল

রিজার্ভ চুরি : অবশেষে বাংলাদেশ ব্যাংকে বড় রদবদল

রিজার্ভ চুরির ঘটনার তিন মাস ও নতুন গবর্নরের দায়িত্ব গ্রহনের দেড় মাসের মাথায় বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদমর্যাদায় বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ-১ বিভাগ (এইচআরডি) থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে একই বিভাগে দীর্ঘ ২২ বছর কর্মরত সেই বিতর্কিত মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানসহ ছয় মহাব্যবস্থাপকে (জিএম) বদলির কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচারক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে রবিবার একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রায় ২২ বছর যাবত এ বিভাগে কাজ করে আসছেন কাজী সাইদুর রহমান। কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী টানা তিন বছরের অধিক কেউ একই ডিপার্টমেন্টে কাজ করতে পারবে না। রিজার্ভ চুরির ঘটনা প্রকাশের পর একই বিভাগে কাজী সাইদুর রহমানকে টানা ২২ বছর রাখা নিয়ে নানা সমালোচনার জন্ম দেয়।

তবে শেষ পর্যন্ত রবিবার এই জিএমকে রংপুর অফিসে বদলী করা করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এইচআরডি-২ এর জিএম আজিজুর রহমান। আর এইচআরডি-১ এর জিএম কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ দায়িত্ব দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) জিএম জোয়ারদার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে বদলী করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) এর জিএম জামাল মোল্লাকে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে বদলী করা হয়েছে। এ ছাড়া কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ এর জিএম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এইচআরডি-১ এর মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলামকে ফিনান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টে (এফএফএসপিডি) বদলি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচারক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জনকন্ঠকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে গতি আনতে কিছু রদবদল করা হয়েছে। এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত