আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিজামীর ফাঁসি কার্যকর

নিজামীর ফাঁসি কার্যকর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বাংলাদশে সময়  মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সিনিয়র জেলা সুপার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানিয়েছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে পঞ্চম যুদ্ধাপরাধী হিসেবে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

 
নিশ্চিদ্র নিরাপত্তায় র‌্যাব-পুলিশি পাহারায় তার লাশ কারাগার থেকে বের করে সরকারি এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়ার মনমথপুর গ্রামে নিয়ে যাওয়া হবে।


কর্মকর্তাদের কারাগারে প্রবেশ

নিজামীর ফাঁসি কার্যকর করার আদেশ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা রাত ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। স্বাস্থ্য পরীক্ষা ও ফাঁসির পর মৃত্যু নিশ্চিতসহ মরদেহ পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকেন ঢাকার সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা। এর আগে প্রবেশ করেন ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন। যিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ফাঁসি কার্যকরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 
স্বজনদের শেষ সাক্ষাৎ

রাত ৮টার দিকে নিজামীর সঙ্গে শেষ বারের মতো দেখা করতে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তার পরিবার ও স্বজনরা। তার স্ত্রী শামসুন্নাহার নিজামী, ছেলে অ্যাডভোকেট নাজিব মোমেনসহ পরিবারের ২৬ সদস্য ও আত্মীয়-স্বজন প্রায় দেড়ঘণ্টা কারাগার থেকে বেরিয়ে আসেন।

 
রিভিউ খারিজের পর

রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি নিজামীকে সোমবার শোনানো হয়। গত বৃহস্পতিবার রিভিউয়ের রায় খারিজের পরদিন কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্য। এরপর রোববার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

 
২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে জামায়াতের আমির নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত