আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের ২৪ ঘন্টার হরতাল

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের ২৪ ঘন্টার হরতাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরই এর প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

ইতিমধ্যে আজ তারা সারাদেশে নিজামীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে। আজ হরতাল কর্মসূচি পালন করবে এবং আগামীকার শুক্রবার মতিউর রহমান নিজামীর জন্য দেশব্যাপী দোয়া দিবস পালন করবে।

বিবৃতিতে হরতালসহ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মকবুল আহমাদ।

অপরদিকে, আজকের হরতাল সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, সরকার ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধ্বংস করে দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের অংশ হিসাবেই দেশের খ্যাতিমান আলেম ও ইসলামী চিন্তাবিদদের বিশেষভাবে টার্গেট করেছে। তারা মূখে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের কথা বললেও আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই ইসলাম-ইসলামী মূল্যবোধ এবং গণতন্ত্র-গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফলে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতেই জনগণের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জুলুম নির্যাতন ও নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে কোন ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি আ’লীগের জন্যও ইতিহাসের করুণ পরিণতি অপেক্ষা করছে।

তিনি বলেন, সরকারের বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের অংশ হিসাবেই একের পর এক জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করে দেশ ও জাতিস্বত্ত্বাকে রক্তাক্ত ও কলঙ্কিত করা হচ্ছে। সরকার মাওলানা নিজামীর  জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্বে ঈর্শ্বাকাতর হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে এই বয়োবৃদ্ধ আলেমে দ্বীনকে হত্যা করেছে। যা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। কিন্তু ইতিহাস সাক্ষী কোন আলেমে দ্বীনকে অন্যায়ভাবে হত্যার পরিণতি কখনোই সুখকর হয়নি বরং হত্যাকারীরাই  ইতিহাসের পাতা থেকে মুছে গেছে।

তিনি আরও বলেন, মতিউর রহমান নিজামীর হত্যাকাণ্ডে জনগণ ফুঁসে উঠতে শুরু করেছে। সরকারের রক্ষচক্ষু ও পুলিশী বাঁধা উপেক্ষা করে রাজধানীর বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে  স্বল্প সময়ে বৃহত্তর নামাজে জানাজা প্রমাণ করে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ দেশবাসী বিশ্বাস করেনা। নিজামীর নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড দেশের সচেতন ও ইসলামপ্রিয় জনতা স্বাভাবিকভাবে মেনে নেয়নি বরং এই হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আগামী দিনে সফল ইসলামী বিপ্লবের জন্য দীপ্ত শপথ গ্রহণ করেছে।

তিনি মতিউর রহমান নিজামীর রায় কার্যকর করার প্রতিবাদে ডাকা হরতাল ঢাকা মহানগরীতে সর্বাত্মক হরতাল পালনের জন্য দলীয় নেতাকর্মীসহ নগরবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত