আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আগাম কোন জাতীয় নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আগাম কোন জাতীয় নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

যত চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন এদেশে আগাম কোন জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে কেবল ২০১৯ সালে। সভায় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টকে শামীম  চত্বর নামে নামকরণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ব্যাপারে মন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ ভাবেনি এদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার হবে।

তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল হুমকি-ধমকি উপেক্ষা করে এসব খুনীদের বিচার কাজ চালিয়ে নিচ্ছেন। তিনি বলেন এদেশে খুনীদের কোন ঠাই নেই। এটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বাংলাদেশ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শাহ মশাহিদ আলীর পরিচালনায় ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ইফতেখার শামীম স্মৃতি সংসদের আহবায়ক বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-সম্পাদক আজিজুজ সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সামাদ আজাদ স্মৃতি পরিষদের সদস্য সচিব আ ন ম শফিকুল হক।

সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল মালিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি শমিউল আলম, প্রয়াত আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের সহধর্মীনি নাজনিন হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, জাসদ নেতা আলহাজ কলন্দর আলী।
এরআগে মন্ত্রী দুপুর পৌনে ১টায় বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন এবং হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। রাতে মন্ত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমেদ শিশু হাসপাতাল ও শাহপরান ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করবেন। পরে তিনি হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও সেখানে ফাতেহা পাঠ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত