আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিজামীর ফাঁসির প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল তুরস্ক

নিজামীর ফাঁসির প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল তুরস্ক

ঢাকায় তুরস্কের দূতাবাস (ইনসেটে তুর্কি রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক)

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবারই তিনি আঙ্কারায় ফিরতে পারেন বলে তুরস্কের ইংরেজি নিউজ পোর্টোল হুররিয়াত ডেইলি নিউজের খবরে জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রধান (আমির) মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয় বুধবার (মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে)।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, যে বিচার প্রক্রিয়ায় নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক মানের ঘাটতি ছিল।তুরস্কে এ বিচারের বিপক্ষে সম্প্রতি বেশ কিছু বিক্ষোভ হয়েছে।

এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে নিজামীর ফাঁসি কার্যকরের কঠোর নিন্দা জানিয়েছে। নিজামীর ফাঁসির খবরে গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের শাস্তি নিজামীর প্রাপ্য ছিল না।

শেয়ার করুন

পাঠকের মতামত