আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে প্রকল্প পরিচালকদের (পিডি) প্রকল্প এলাকা না ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিডিদের উদাসীনতার কারণে সময়মতো প্রকল্প বাস্তবায়ন হয় না।ফলে ব্যয় বাড়ার নামে সরকারের অর্থ অপচয় হয়। এ অবস্থায় নির্দেশনা অমান্যকরী পিডিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বা হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এবং বৈদেশিক বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে আসলে বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ ভাগ অর্জিত হবে।এ বিষয় চিন্তা করে রের্কড পরিমাণ এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে।কিন্তু শুধু বরাদ্দ নয় এডিপি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন- চলমান প্রকল্পে নতুন কম্পোনেন্ট যোগ করে বারবার ব্যয় বাড়ানোর প্রবণতা আছে।এই প্রবণতা বাদ দিতে হবে। এ ছাড়া স্থবির হয়ে পড়া বা বাস্তবায়নে একেবারে পিছিয়ে পড়া প্রকল্পের বিষয়ে নতুন করে ভাবতে হবে।

সভায় প্রধানমন্ত্রী আরো বলেছেন,একজন প্রকল্প পরিচালক কোনোভাবেই একাধিক প্রকল্পে দায়িত্বে থাকতে পারবেন না।

সাংবাদিকদেরর এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তাফা কামাল বলেন, উন্নয়ন প্রকল্পে রডের বদলে বাঁশের ব্যবহার অবশ্যই নিন্দনীয়। তার বিরুদ্ধে ‘বাঁশ জাতীয়’ কোনো ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, তা থেকে অন্যান্য পিডি ও ঠিকাদাররা সাবধান হবেন, শিক্ষা নেবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত