আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খালেদা ইসলামের শত্রু : ইনু

খালেদা ইসলামের শত্রু : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি ও বেগম খালেদা জিয়ার জঙ্গি, রাজাকার ও আগুন সন্ত্রাসী এবং ৭১, ৭৫ আর ২১ আগস্টের খুনির সঙ্গে সংযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইহুদি সংযোগ হয়েছে। এর মধ্যে দিয়ে বেগম জিয়া একদিকে দেশের শত্রু, আরেকদিকে ইসলামের শত্রু ও। অন্যদিকে গণতন্ত্রের শত্রু  হয়ে দেখা দিয়েছে।’

তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের কোনো প্রতিহিংসা নেই বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এর আগে উপজেলার তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের আওতায় ভিডিপি ক্লাব থেকে তালবাড়িয়া হাইস্কুল পর্যন্ত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে একের পর এক মামলা দিচ্ছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের প্রতিহিংসা নেই। তিনি (খালেদা জিয়া) সরকার পতনের চক্রান্ত করছেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাত বছর ধরে কখনো জঙ্গিতাণ্ডব, কখনো সংসদকে অচল করার চক্রান্ত করেছেন, কখনো আগুনে মানুষ পুড়িয়েছেন। দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করেছেন। তিনি অবৈধ পথে সরকারের পতন করার চক্রান্ত করেছেন।’

ইনু বলেন, ‘আগুনে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা ব্যক্তিদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হয়েছে। যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহাই দেয়া হবে না।’

‘বাংলাদেশে যাতে আর কোনোদিন মানুষ পোড়ানো বা গুপ্তহত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এগুলো বন্ধ করতে হবে,’ যোগ করেন ইনু।

এর আগে সড়ক উদ্বোধনী সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রীর স্ত্রী ও জাতীয় নারীজোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত