আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শিক্ষানীতি বাতিলের দাবিতে সোমবারের স্মারকলিপি দেবে হেফাজত

শিক্ষানীতি বাতিলের দাবিতে সোমবারের স্মারকলিপি দেবে হেফাজত

শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল এবং ‘ইসলাম বিরোধী স্কুল পাঠ্যবই’ সংশোধনের দাবিতে হেফাজতে ইসলাম কর্তৃক পূর্ব ঘোষিত আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করতে সকল জেলা নেতাকর্মী, ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, জেলা কমিটিসমূহের নেতৃবৃন্দ সংগঠনের কর্মী-সমর্থক ও উলামায়ে কেরামদের নিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর বরাবরে লিখিত স্মারকলিপি স্ব স্ব জেলা প্রশাসকের হাতে জমা দেবেন। বর্তমান শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষাআইনের ক্ষতিকর দিক এবং স্কুল পাঠ্যবই থেকে ইসলামী ভাবাপন্ন বিষয়ে প্রবন্ধসমূহ বাদ দিয়ে নাস্তিক্য ও হিন্দুত্ববাদের কোন কোন লেখা যুক্ত করা হয়েছে। স্মারকলিপির মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে সরকারকে সেটা জানাচ্ছি। পাশাপাশি শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদ ও দফতরে এবং পাঠ্যবই রচনা ও সম্পাদনায় সংখ্যালঘুদের একচ্ছত্র প্রাধান্যতা বাতিল করে সেখানে ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে জনসংখ্যার আনুপাতিক হারে নিয়োগদানের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেছি।

তারা বলেন, আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সকল জেলার নেতাকর্মী, উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার প্রতি আহবান জানাচ্ছি।

শেয়ার করুন

পাঠকের মতামত