আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সাভারে কবরস্থান থেকে ৬ লাশ চুরি

সাভারে কবরস্থান থেকে ৬ লাশ চুরি

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থান থেকে ছয়টি লাশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে কবরস্থানে গিয়ে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী। তারা ধারণা করছেন রবিবার রাতে এই লাশ চুরির ঘটনা ঘটে থাকবে।

এলাকাবাসী জানান, পাথালিয়া ইউনিয়নের গকুলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন ওই কবরস্থানে নতুন-পুরনো প্রায় শতাধিক কবর রয়েছে। গত এক বছরের মধ্যে যেসব মানুষকে কবর দেওয়া হয়েছে, রবিবার রাতে এমন সাতটি কবর খনন করে দুর্বৃত্তরা। খনন করা সাতটি কবরের মধ্যে ছয়টি থেকে লাশ নিয়ে যায় তারা। অবশিষ্ট কবরটি খনন করলেও সেখান থেকে লাশ নিয়ে যেতে পারেনি তারা।

সোমবার দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে কবরস্থানটিতে ভিড় জমায় নিহতদের স্বজন ও এলাকাবাসী। এ সময় অবশিষ্ট কবরটিতে রেখে যাওয়া মরদেহটিকে আবারো কবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জানান, যেসব কবরের লাশ তুলনামূলক তাজা ছিল সেসব কবর খনন করা হয়েছে। এর আগেও ওই কবরস্থানটি থেকে কঙ্কাল ও মরদেহ চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির জানান, ঘটনাটি জানার পর কবরস্থানটিতে পুলিশ পাঠানো হয়েছে। এটি একটি নতুন ধরনের অপরাধ। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১৫ জুন একই কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত