আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলালে বরদাশত করা হবে না : সেলিম

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলালে বরদাশত করা হবে না : সেলিম

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র নাক গলালে বা চাপ প্রয়োগ করলে তা বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুও কারো কাছে মাথা নত করেননি, শেখ হাসিনাও কারো কাছে মাথা নত করবেন না।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ সেলিম এসব কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘তারা মানবতার কথা বলেন। তারা কাদের পক্ষে কাজ করেন? খুনিদের পক্ষে কাজ করেন? এখনো বঙ্গবন্ধুর দুজন খুনি আমেরিকায় আছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, মানবতায় বিশ্বাস করেন—তাহলে ওই দুজন খুনিকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন।

মুখে গণতন্ত্রের কথা বলবেন, মানবতার কথা বলবেন, ওই আপনাদের গণতন্ত্র-মানবতা আটলান্টিকের ওপারে। বাংলাদেশে নাক গলাবার চেষ্টা করবেন না, চাপ দেওয়ার চেষ্টা করবেন না। এটা বরদাশত করা হবে না। এটা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ’ বলেন শেখ সেলিম।

শেখ সেলিম বলেন, শেখ হাসিনা দেশে ফিরে না এলে বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচার হতো কি না সন্দেহ। কারো পক্ষে করা সম্ভব ছিল না। তিনি অসম্ভবকে সম্ভব করেছেন।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাংবাদিক আবেদ খান।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ–উল–আলম লেনিন, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

শেয়ার করুন

পাঠকের মতামত