আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শিগগিরই আসছে জাতীয় সংসদ ভবনের মূল নকশা

শিগগিরই আসছে জাতীয় সংসদ ভবনের মূল নকশা

জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্য, সৌন্দর্য সমুন্নত রাখতে স্থপতি লুই আই কানের মূল নকশা শিগগিরই দেশে আনা হচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
 
মূল নকশাটি যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রক্ষিত আছে বলে কমিটিকে জানানো হয়েছে। নকশাটি দেশে পৌঁছালেই সেটির আলোকে সংসদ এলাকার সংস্কার কার্যক্রম শুরু হবে।
 
সংসদ ভবনে বুধবার দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সব তথ্য জানানো হয়। কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল ও মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন।
 
স্থপতি লুই আই কানের সংসদ ভবন এবং সংশ্লিষ্ট এলাকার মূল নকশা অনুযায়ী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে ছিল না। সংসদ এলাকা মূল নকশায় ফিরে গেলে কবরটি স্থানান্তর করতে হবে।
 
বৈঠকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নিচু জমি ভরাট বন্ধ করা এবং গুলশান লেকের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
 
বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা হয়।
 
এ সময় জানানো হয়, ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ১৫টি প্রতিশ্রুতি ছিল, যার ৬টি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ৮টি প্রকল্প চলমান এবং একটি প্রকল্প স্থগিত রয়েছে।
 
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত