আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাবি শিক্ষক হত্যাকাণ্ড : আটক সন্দেহভাজন শিবির নেতার মৃত্যু

রাবি শিক্ষক হত্যাকাণ্ড : আটক সন্দেহভাজন শিবির নেতার মৃত্যু

পরিকল্পিতভাবে শিবির নেতাকে হত্যা করা হয়েছে : শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন শিবির নেতা হাফিজুর রহমান (২১) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রামেকের উপপরিচালক ডা. গাজী সাইফুল আলম চৌধুরী জানান, হাফিজুর রহমান রক্ত স্বল্পতাজনিত জন্মগত সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার সূত্র ধরেই তার শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দেয় ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

এর আগে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ১৭ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রামেকের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, হাফিজুর ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

মত্যুর পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলাম বলেন, শিবির নেতা হাফিজুর রহমান আগে থেকেই রক্ত স্বল্পতাজনিত রোগে আক্রান্ত ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৭ মে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। এর পর থেকে তিনি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান রাজশাহী জেল সুপার শফিকুল ইসলাম।

এদিকে জটিল রোগে আক্রান্ত শিবির নেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, রাবি শিক্ষক হত্যার ঘটনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে জটিল রোগে আক্রান্ত (থ্যালাসেমিয়া) রাবির ছাত্র শিবির নেতা হাফিজুর রহমানকে সম্পূর্ণ অমানবিকভাবে গ্রেপ্তার করে পুলিশ। অথচ সে স্বাভাবিকভাবে চলাফেরাই করতে পারতো না এবং প্রতি তিন মাস পরপর তার রক্ত পরিবর্তন করতে হয়। এ বিষয়টি পরিবার ও সংগঠনের পক্ষ থেকে তুলে ধরে তার মুক্তি দাবি করা হলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি। উল্টো রাবি শিক্ষক হত্যার মত স্পর্শকাতর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। কারাগারেও তাকে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়নি। অবশেষে কারান্তরীন হয়ে গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে ঘাতকের মত পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

পাঠকের মতামত