আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিচার বিভাগ স্বাধীন না থাকলে কেউ নিরাপদ থাকব না : কামাল

বিচার বিভাগ স্বাধীন না থাকলে কেউ নিরাপদ থাকব না : কামাল

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, “বিচারক ও আইনজীবীদের মূল্যবোধ একই। এই মূল্যবোধ থেকে আমাদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তাই স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না।”
 
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট একটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
ড. কামাল হোসেন বলেন, “নারায়ণগঞ্জের স্কুল শিক্ষিককে কান ধরে উঠ-বস করানো সভ্য সমাজ ও সাংবিধানিক আইনের শাসনের পরিপন্থি।”
 
ড. কামাল বলেন, “সংবিধানেই বলা আছে, কাউকে কোনো লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাবে না। কিন্তু শিক্ষককে প্রকাশ্যে ছাত্র ও জনতার সামনে কান ধরে উঠ-বস করানো জাতির জন্য লজ্জাকর।”
 
কামাল হোসেন বলেন, “কেউ কোনো অপরাধ করলে তার বিচারের জন্য দেশে আইন আছে। এই আইনে তার বিচার হয়। অভিযোগ পাওয়া গেলে চার্জশিট দেয়া হয়। এরপর বিচারের বিষয়টি আসে। কিন্তু এই শিক্ষককে বিনা বিচারে লাঞ্ছনাকর দণ্ড দেয়া হয়েছে। আইন অনুযায়ী এই ধরনের দণ্ড কাউকে দেয়া যায় না।”

শেয়ার করুন

পাঠকের মতামত