আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খুলনায় রোয়ানুর আঘাতে ১১০০ পরিবার ক্ষতিগ্রস্ত

খুলনায় রোয়ানুর আঘাতে ১১০০ পরিবার ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে খুলনার চারটি উপকূলীয় উপজেলায় ১১০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের ৩২ কিলোমিটার বাঁধে ক্ষতি হয়েছে।
 
জেলার ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সূত্র জানান, শুক্র ও শনিবার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ১২০টি বাড়ি আংশিক এবং ৪০টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি উপজেলার ১১০০ পরিবারের ৪ হাজার ৫৫৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো দাকোপ উপজেলার সুতারখালী ও তিলডাঙ্গা।

পাইকগাছা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক জানান, উপজেলার তিনটি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহত হয়নি।

পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুণ্ডু জানান, জেলার উপকূল এলাকায় ৩২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত  এলাকা হচ্ছে- পাইকগাছা উপজেলার আলমতলা, কুমখালী, কামারখালী, কাটাখালী, পান মধুখালী, জিরবুনিয়া, দেলুটি, দাকোপ উপজেলার বটবুনিয়া, কামিনীবাশিয়া, ঝালবুনিয়া, আন্দারমানিক, পানখালী, বটিয়াঘাটা উপজেলার আমীরপুর, বালিয়াডাঙ্গা, বুজবুনিয়া, নারানপুর ও বারোয়ারিয়া। ক্ষতিগ্রস্ত  এলাকা সংস্কারের জন্য সাড়ে ৬ কোটি টাকা প্রয়োজন বলে প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।

পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম বাবর আলী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জানান, মিনহাজ নদীর ১০-১২ নম্বর পোল্ডার এলাকার বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। দেলুটির বাঁধ যে কোনো সময়ে ভেঙে যেতে পারে।

ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান খান আলী মুনসুর জানান, ভদ্রা নদীর প্রবল জোয়ারে সরাফপুর ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়। ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাঁধ মেরামত কাজে যত সময় লাগবে, ততই জনগণের দুর্ভোগ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়বে।

দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, নদী ভাঙনে পুলিশ ফাঁড়ি ক্লোজড করা হয়েছে। তিনি ভাঙন কবলিত ঝালবুনিয়া ও কামিনীবাশিয়া এলাকার বাঁধের সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। 

শেয়ার করুন

পাঠকের মতামত