আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

রমজান ও ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

রমজান ও ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 এ জন্য পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। চাঁদাবাজি রোধ এবং এ সময় সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে কোনো যানবাহন আটকানো যাবে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে  রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আইজিপি এ সময় পুলিশ কর্মকর্তাদের বলেন, রমজান ও ঈদে সব ধরনের চাঁদাবাজি বন্ধে তৎপর থাকতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি পালন করতে হবে। সার্বিক আইনশৃঙ্খলা, ট্রেন, বাস ও নৌপথে নিরাপদ চলাচল ও যাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ঈদ জামায়াতের নিরাপত্তা এবং জাল টাকার অপব্যবহার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরো বলেন, ঢাকা মহানগরসহ দেশে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থেকে সার্বক্ষণিক কাজ করবে। দেশের বড় বড় বিপণী বিতান ও শপিংমল যথাসম্ভব সিসিটিভির আওতায় এনে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করতে হবে। জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধমূলক তৎপরতা রোধে গভীর রাত পর্যন্ত নৈশ টহলের ব্যবস্থা, ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানে বড় অংকের আর্থিক লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয় সভায়।

 

এ ছাড়া মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশকে বিশেষ তৎপর থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি। একই সঙ্গে তিনি খাদ্যে ভেজালবিরোধী অভিযান পরিচালনার ওপর জোর দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত