আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘ধর্ম নিয়ে আ. লীগের চরিত্র সুবিধাবাদী’

‘ধর্ম নিয়ে আ. লীগের চরিত্র সুবিধাবাদী’

ইসরায়েলের সঙ্গে বিএনপির ‘ষড়যন্ত্রের’ অভিযোগ নাকচ করে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ‘সহানুভূতি’ আদায়ের জন্য এই ‘কল্পকাহিনী’ সাজিয়েছে তারা।

‘খালেদার ইহুদি ষড়যন্ত্র’ মোকাবেলায় ক্ষমতাসীনদের পক্ষ থেকে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আহ্বানের প্রতিক্রিয়ায় উল্টো ধর্ম নিয়ে আওয়ামী লীগের অবস্থানের সমালোচনা করেছেন তিনি।

ধর্ম নিয়ে ক্ষমতাসীনদের আচরণ ‘সুবিধাবাদী’ দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “এরা কখনো ইসলামিক হয়ে যাবেন, কখনো ধর্মনিরপেক্ষ হয়ে যাবেন, কখনো নাস্তিক হয়ে যাবেন- নিজেদের সমর্থন আদায়ের জন্য যখন যেটা প্রয়োজন।”

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর যোগাযোগের অভিযোগ নিয়ে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এই বক্তব্য দেন তিনি।

রিজভী বলেন, “আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যে দেশের মানুষ ও আমরা কৌতূক বোধ করছি। যারা সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। এখন তারা আসলাম চৌধুরীর একটি কল্পকাহিনী- রূপকথা সাজিয়ে খুব প্রচার দিয়ে বেড়াচ্ছেন। মনে করছেন মানুষ বুঝি- কিছুই বোঝে না।

“জনগণ জানে এরা নাটক সৃষ্টি করার জন্য, জনগণের সহানুভূতি আদায়ের জন্য এসব কথা-বার্তা বলছে।”

বিএনপি এখন ইসরায়েল ও তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ‘হাত মিলিয়েছে’ বলে গত রোববার এক দলীয় সভায় দাবি করেন হানিফ। এর প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলোকে মাঠে নামার আহ্বান জানান তিনি।

“ইহুদি-নাসারারা ইসলামের শত্রু। তারা যখন ফিলিস্তিনের মুসলিমদের ওপর আক্রমণ করেছিল, তখন এই বাংলাদেশের সমস্ত ধর্মভিত্তিক দলগুলো আন্দোলনে নেমেছিল। আজ আপনারা কোথায়? আপনারা আজ কেন চুপ করে বসে আছেন?,” বলেছিলেন তিনি।

তার ওই বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ‘ধার্মিকদের জঙ্গি হিসেবে চিত্রিত’ করার অভিযোগ করেন রিজভী।

“যারা ধার্মিক মানুষ তাদেরকে বার বার চিত্রিত করেছেন জঙ্গি হিসেবে। ইসলামিককেই প্রতিপক্ষ করেছেন তারা। সেই ধর্মের ওপর তারা বার বার কটূক্তি করেছেন এবং তাদের সমর্থিত বিভিন্ন মানুষ তথা বুদ্ধিজীবীরা এসব কথা বলেছেন,” বলেন এই বিএনপি নেতা।

আওয়ামী লীগের কোনো আদর্শ ও নীতিবোধ নেই দাবি করে তিনি বলেন, “এরা ক্ষমতায় থাকার জন্য যখন যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবে।''

শেয়ার করুন

পাঠকের মতামত