আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপির ‘স্বপ্ন’ কখনো বাস্তবায়ন হবে না: ওবায়দুল

বিএনপির ‘স্বপ্ন’ কখনো বাস্তবায়ন হবে না: ওবায়দুল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সেনা সমর্থিত বেসামরিক সরকারের স্বপ্ন আর কখনো বাস্তবায়িত হবে না।


ওয়ান ইলেভেন সরকার থেকে বিএনপি কোনো শিক্ষা গ্রহণ করেনি উল্লেখ করে তিনি বলেন, তারা (বিএনপি) যতই স্বপ্ন দেখুন না কেন, তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না।


আওয়ামী লীগের এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতির মন্ত্রে পুরো জাতি আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।


ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।


সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খান।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে যে ভুল করেছে তার খেসারত বিএনপিকেই দিতে হবে।


তিনি বলেন, বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশগ্রহন করেনি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন।


বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের গালি শুনতে হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আমন্ত্রণে সাড়া দিলে দেশের রাজনীতির চিত্র ভিন্ন হতো।


এ বিষয়ে তিনি আরো বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহন করলে তারা ক্ষমতায় যদি নাও যেত তাহলে তারা দেশের স্বীকৃত বিরোধী দল হিসেবে রাজনীতি করতো।

শেয়ার করুন

পাঠকের মতামত