আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সিইসিকে পদত্যাগের আহ্বান বিএনপির

সিইসিকে পদত্যাগের আহ্বান বিএনপির

বিএনপির বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।


বিএনপি নেতারা সিইসিকে বলেছেন, যে ধারায় নির্বাচন চলছে তাতে অার উন্নত নির্বাচন হবে না। বর্তমান সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। তাই সিইসিকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।


বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতে বিএনপির প্রতিনিধিদলটি এই বিষয়টি জানান।


চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।


সিইসির সঙ্গে বৈঠক শেষে নোমান সাংবাদিকদের জানান, সকাল থেকে শুরু হওয়া দেশের নয়টি পৌরসভার নির্বাচনে সরকার দলের ক্যাডাররা প্রশাসনের সহায়তায় জালভোট দেওয়াসহ বিএনপি প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। আমরা এই বিষয়টি সিইসিকে জানিয়েছি। তিনি তার স্বভাবজাতভাবে ব্যবস্থা নেবেন বলে আমাদের বলেছেন।


তিনি বলেন, যেভাবে জাল ভোটই শুধু হচ্ছে তাতে অার উন্নত নির্বাচন হবে না। বর্তমান সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশননের অধীনে জাতীয় নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। তাই সিইসিকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। তাকে আমরা বলেছি- আপনি পদত্যাগ করুন। জনগণের কাতারে নেমে আসুন।

শেয়ার করুন

পাঠকের মতামত