আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

তুরস্ক থেকে বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

তুরস্ক থেকে বাংলাদেশি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দুই সপ্তাহ পর বাংলাদেশ আঙ্কারা থেকে তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন, "পরামর্শের জন্য" রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর নিয়ে এই সংবাদ সম্মেলন হলেও সাংবাদিকরা ঢাকা-আঙ্কারা সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তুরস্ক এখনো তাদের জানায়নি যে তারা তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।”

মন্ত্রী মন্তব্য করেন, “অন্য দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো একটি "স্বাভাবিক প্রক্রিয়া।"

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের বর্তমান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

এই ফাঁসির নিন্দা না করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান খোলাখুলি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।

দিল্লিতে তুরস্কের রাষ্ট্রদূত বুরাক আকচাপার গত সপ্তাহে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, নিজামীকে ফাঁসি দিয়ে বাংলাদেশ বড় ধরনের ভুল করেছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী দাবি করেন, তুরস্কের সঙ্গে সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। "সম্পর্ক স্বাভাবিক, অসুবিধা নেই।"

আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা মন্ত্রী জানালেও রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী পরে টেলিফোনে বিবিসিকে বলেন, তিনি এখনো এ ধরনের কোনো তলব পাননি।

শেয়ার করুন

পাঠকের মতামত