আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আইসিসিতে সরকারের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ

আইসিসিতে সরকারের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ

সরকারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতে ইসলামীর করা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

 

মন্ত্রী বলেন, ওই আদালতের প্রসিকিউটর ফাতোউ বেনসউদা সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই।

 

আইসিসির চিঠি প্রসঙ্গে মাহমুদ আলী বলেন, ২০১৩ সাল থেকে জামায়াত-বিএনপি চক্র নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে এ অভিযোগ করে আসছিল। আদালতের সাম্প্রতিক এ মতামত আবার প্রমাণ করল যে, বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মানবতাবিরোধী অপরাধসহ সব ঘৃণ্য কৃতকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

তুরস্কের রাষ্ট্রদূতকে ঢাকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে মাহমুদ আলী বলেন, তুরস্ক রিকল করেনি, কনসালটেশনের জন্য ডেকেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তুরস্কে আমাদের রাষ্ট্রদূতকেও আমরা ডেকে পাঠিয়েছি।

 

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তীব্র অসন্তোষ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তারপরই ঢাকা থেকে রাষ্ট্রদূতকে ডেকে নেওয়া হয়।

 

এক্ষেত্রে বাংলাদেশ কোনো নমনীয়তা দেখাচ্ছে না, দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, (তুরস্কের সঙ্গে) সম্পর্কটা চলমান রয়েছে, কোনো চিড় ধরেনি।

 

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের দুটি দল জামায়াত ও বিএনপি ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত