আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৪০টি আসনও পাবে না : মঞ্জু

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৪০টি আসনও পাবে না : মঞ্জু

ক্ষমাতসীন আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন,  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় মার্কা (প্রতীক) দিয়ে ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে। ফ্যাসাদ আল্লাহ পছন্দ করেন না। তাদের (আওয়ামী লীগের) প্রার্থী বেশি হয়ে গেছে। তাই সর্বত্র বিদ্রোহী প্রার্থী। এ জন্য ওরা (আওয়ামী লীগ) নিজেরা নিজেরা মারপিট করে মরছে। সুষ্ঠু নির্বাচন হলে তারা ৪০টি আসনও পাবে না।

শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় মে দিবস উপলক্ষে অয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যন ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আপনারা সবাই বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

তিনি ইউনিয়র পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ক্ষোভের সঙ্গে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি তাতে প্রশাসনের সাহায্য নেইনি। ভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেব। কিন্তু  আপনারা (আওয়ামী লীগ) ম্যাজিস্ট্রেটকে রুমের মধ্যে আটক করে বিজয়ী হওয়ার জন্য কাগজপত্রে স্বাক্ষর করে নিবেন তা হবে না। আর এসপি সাহেবদের সাথে গোপনে বৈঠক করবেন এটা হবে না।

নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য আহ্বান জানান ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের এই নেতা।
  
জেপির ভান্ডারিয়া উপজেলা কমিটির আহ্বায়ক মনিরুল হক জমাদ্দারের সভপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা গোলাম সরওয়ার জমাদ্দার, ইউসুব আলী আকন, মশিউর রহমান মৃধা প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত