আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

'জুলাই থেকে নতুন স্কেলে বেতন'

'জুলাই থেকে নতুন স্কেলে বেতন'

সরকারি কর্মজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ২০১৫ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বুধবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাংয়ের সাথে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, "বেতন ও চাকরি কমিশন-২০১৩ তাদের প্রতিবেদন আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে দাখিল করবে। এরপর সেটি পরীক্ষা-নীরিক্ষা করা হবে। তারপর আবার সেটি বিল আকারে মন্ত্রিসভায় যাবে।"তিনি বলেন, "এটা একাট দীর্ঘ প্রক্রিয়া। এসময় তিনি জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। আর  নতুন পে-কমিশন আগামী জুলাই থেকে কার্যকর হবে।"
কয়েকটি পত্রিকায় আজ বুধবার বেতন কমিশন নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।পে স্কেল নিয়ে করা রিপোর্টকে রাবিশ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "সংসদে আমি লিখিত বক্তব্য দিয়েছি। তার কোথায়ও ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেল দেয়ার কথা নেই। তাহলে ওই সাংবাদিক এ তথ্য পেল কোথায়? ওই সাংবাদিক কি সংবাদিকতার যোগ্যতা রাখেন?" অর্থমন্ত্রী বলেন, "ঋণ খেলাপির একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব। তবে বর্তমান সরকার এটা সফলভাবে নিয়ন্ত্রণ করেছে।"
‘ঋণ খেলাপি বা আর্থিক অনিয়মের সাথে যারা জড়িত তারা সবাই রাজনৈতিক ব্যক্তি’ সাংবাদিকদের এমন বক্তব্যের বিরোধিতা করে মুহিত বলেন, ‘নো, নো।"

শেয়ার করুন

পাঠকের মতামত