আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্যের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে দিনাজপুরের একটি আদালত।

বুধবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল হক এই আদেশ দেন।
২০১৪ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
বুধবার ওই মামলার শুনানি হয় বলে বাদীর আইনজীবী শামসুর রহমান পারভেজ জানান।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করেন।
বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ায় দেশের একজন নাগরিক হিসেবে বাদীর সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদীর আইনজীবী শামসুর রহমান পারভেজ বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার পর সমন জারি হয়। এরপর তিনি আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত