আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে হচ্ছে স্বপ্নের ১৪২তলা আইকন টাওয়ার

বাংলাদেশে হচ্ছে স্বপ্নের ১৪২তলা আইকন টাওয়ার

কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে ১৪২তলা বিশিষ্ট আইকন টাওয়ার হচ্ছে। এর সঙ্গে আরো থাকছে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। শিগগিরই প্রকল্প আকারে কাজটি শুরু হবে। আগামী ২০১৮ অর্থবছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।
বৃহস্পতিবার ২০১৬-১৭ সালের বাজেট বক্তৃতায় এ চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, প্রবৃদ্ধি সঞ্চালক ও জনবান্ধব একটি বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে। পূর্বাঞ্চল ও এর নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ মহানগরে পিপিপি’র আদলে একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।
মুহিত বলেন, এই প্রকল্পের আওতায়, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ১৪২তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে। কনভেনশন সেন্টারের মূল মিলনায়তনে ৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হবে।
অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের জনগণ। উপরন্তু দেশি-বিদেশি সবার কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন এবং এ এলাকাকে জাতীয় যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এর সম্ভাব্য ব্যয় নির্বাহের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।
আগামী ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন হবে বলেও আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত