আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

"এটাকে কি নির্বাচন বলবেন ? " এরশাদের প্রশ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘নির্বাচন’ বলা যাবে কিনা তা জনগণের কাছে জানতে চেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার বিকালে নগরীর ষোলশহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচন তো শেষ তাই না? আপনারা এটাকে কি নির্বাচন বলবেন? আমরা তো স্বৈরাচার ছিলাম। স্বৈরাচার ছিলাম এজন্য মানুষ মারি নাই, স্বৈরাচার ছিলাম এজন্য মানুষ গুম করি নাই। এখন মানুষের মধ্যে নিরাপত্তার অভাব।’
তিনি আরো বলেন, কে কখন গুম হয়, কে কাকে তুলে নিয়ে যায় আমরা কেউ জানি না। আল্লার কাছে দোয়া চাই এই শুভদিনে। আমাদের আল্লাহ সেইদিন ফিরিয়ে দিক, আমরা যেন শান্তিতে ঘুমাতে পারি।
এসএ গ্র“পের এসএ ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।
এরশাদ বলেন, আমি বার আউলিয়ার এই পূন্যভূমি চট্টগ্রামমে ভালবাসি। তাই ক্ষমতায় থাকার সময় এখানকার উন্নয়নে অনেক কাজ করেছি। আপনাদের সামনে জমিয়াতুল ফালাহ মসজিদটি দাঁড়িয়ে আছে। এটা সেনাবাহিনীর জমি ছিল। আমি রাষ্ট্রপতি থাকা অবস্থায় জমি দিয়ে মসজিদটি করেছি। এটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। আমি চলে যাওয়ার পর এটা এখনো অর্ধনির্মিত অবস্থায় আছে। আবার যদি কখনো সুযোগ হয় মসজিদটি আমি পূর্ণাঙ্গ করে দেব।
তিনি আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যাতায়াত সুবিধার জন্য কর্ণফুলীতে সেতু নির্মাণ করেছিলাম। ২৫ বছর চলেছিল। এখন নতুন সেতু হয়েছে। আমি সেটি এখনো ভুলিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্র“পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, সোলায়মান আলম শেঠ, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত