আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে নার্স নিয়োগের নামে চাঁদাবাজির অভিযোগ

বাংলাদেশে নার্স নিয়োগের নামে চাঁদাবাজির অভিযোগ

নার্স নিয়োগের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কথিত সরকার দলীয় নার্স নেতাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে রাজধানীর একাধিক সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত চার নার্স নেতা নিশ্চিত নিয়োগ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নার্স প্রতি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছেন। তারা বলছেন, তাদের দেয়া তালিকার বাইরে কারও চাকরি হবে না।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কথিত ওই নার্স নেতাদের চাঁদাবাজির কথা স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও চিকিৎসক নেতাদের কানেও পৌঁছেছে। তাদের নির্দেশে একাধিক গোয়েন্দা সংস্থা খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। তাদের মধ্যে দুইজন ঢামেক (ঢাকা মেডিকেল কলেজ), একজন বার্ন ইউনিট, একজন ন্যাশনাল মেডিকেল ও আরেকজন গাজীপুরে কর্মরত রয়েছেন।
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর অধীনে শুক্রবার সাড়ে তিন সহস্রাধিক সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পরীক্ষায় ১৮ হাজার পরীক্ষার্থীও মধ্যে ১২ হাজারেরও বেশি নার্স নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পিএসসির মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হলেও ব্যাচ, মেধা ও সিনিয়রটির ভিত্তিতে বাংলাদেশ ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সেস অ্যাসোসিয়েশন আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী কথিত নার্স নেতারা নিজেদের সরকারের কাছের লোক পরিচয়ে চাঁদাবাজির জাল বিস্তার করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, প্রিয় নার্স সহকর্মী ভাই বোনেরা, আপনাদের চাকরি দেয়ার নামে এক প্রতারক চক্র সক্রিয় হয়েছে ।
তারা চাকরি দেয়ার নিশ্চয়তার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করছে, ভুলেও এ চক্রের ফাঁদে পা দেবেন না । এই তথ্যটা সবার মধ্যে প্রচারের অনুরোধ রইলো । ইকবাল আর্সলান, মহাসচিব বিএমএ, সভাপতি স্বাচিপ।
রোববার  এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিশ্চিত চাকরি পাাইয়ে দেয়ার নামে চাঁদাবাজির অপচেষ্টার অভিযোগ তিনিও পেয়েছেন । এসময় তিনি নিয়োগের বিষয়ে কাউকে কোনো টাকা না দেয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত