আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাংবাদিককে নাসিমের দূর্ব্যবহার-"রাখেন আপনি নার্সদের কথা"

সাংবাদিককে নাসিমের দূর্ব্যবহার-

রগ চটা স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নার্স নিয়োগ নিয়ে প্রশ্ন করতেই চটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার বিকেলে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে হেমোটলজি বিভাগে বোনম্যারো ট্রান্সপ্লান্টটেশন ইউনিটে এ প্রশ্ন করতেই এই প্রতিবেদকের ওপর ক্ষেপে তিনি বলেন, রাখেন আপনি নার্সদের কথা।
গত দুই বছরে ২১ জন রোগীর সফল অস্থিমজ্জা প্রতিস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বেশ খোশমেজাজে সফলতার তথ্যউপাত্ত তুলে ধরেন। তিনি দরিদ্র রোগীদের অস্থিমজ্জা প্রতিস্থাপনে সহায়তা করতে সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এ প্রতিবেদক নার্সদের আন্দোলনের প্রসঙ্গ টেনে নার্সদের আর কতদিন রাজপথে থাকতে হবে এমন প্রশ্ন করলে তিনি বলেন, নার্সদের পরীক্ষা তো হয়ে গেছে। ১২ হাজারেরও বেশি নার্স পরীক্ষা দিয়েছে।
নার্সদের ওপর পুলিশী হামলা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ অবস্থানের কথা বলে আবাসিক এলাকায় অশান্ত করবেন তা তো হতে দেয়া যায় না।
১ মে কেন তাহলে নার্সদের কথা দিয়েছিলেন বলতেই তিনি চটে গিয়ে বলেন, রাখেন আপনি নার্সদের কথা বলে চেয়ার ছেড়ে উঠে যান।
স্বাস্থ্যমন্ত্রণালয় ৩ জুনের পরীক্ষায় প্রায় ৭০ ভাগ নার্স নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করেছে দাবি করলেও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন মহাসচিব ফারুক হোসেইন দাবি করেছেন, পরীক্ষায় ৭০ ভাগ পরীক্ষার্থীই অনুপস্থিত ছিল। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে তারা আবার আন্দোলনে নামবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত