আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সিসিটিভি ফুটেজে মিতুর খুনিদের পালিয়ে যাওয়া

সিসিটিভি ফুটেজে মিতুর খুনিদের পালিয়ে যাওয়া

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে রোববার খুন হন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। চট্টগ্রামের আলোচিত এই হত্যাকাণ্ডের পর 'খুনিদের' পালিয়ে যাওয়ার দৃশ্য একটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।


ওই ভিডিও ফুটেজে 'হত্যাকারীদের' দ্রুতগতিতে মোটরসাইকেলে পালিয়ে যেতে দেখা গেলেও তাদের চেহারা অস্পষ্ট। এতে দেখা গেছে, বোরকা পরিহিত মাহমুদা ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন। আগে থেকেই রাস্তার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা এক যুবক তাকে অনুসরণ করে মোবাইল ফোনে কথা বলছেন। এরপর খুনের ফুটেজটি অস্পষ্ট পাওয়া গেলেও তিন 'খুনির' মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে ক্যামেরায়।


ফুটেজটি ঘটনাস্থল থেকে একটু দূরে একটি বেসরকারি হাসপাতালের সিসিটিভি ক্যামেরার। এই ফুটেজ ছাড়াও ঘটনাস্থলের ৫০ গজের মধ্যেই ওয়েল ফুড সেন্টার, প্রিমিয়ার ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা রয়েছে।
ওই সব ক্যামেরার ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে। এসব ফুটেজে খুনের দৃশ্য ও হত্যাকারীদের আরও স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে ধারণা করছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত