আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশে আরো তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি

দেশে আরো তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি

নতুন আরো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ৯৫টি।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইতিমধ্যে এই তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এখন চিঠি দিয়ে উদ্যোক্তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আনিসুজ্জামান। এর ইংরেজি নাম হবে টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস। এটি হবে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে।

আরেকটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। এটি হবে বরিশালে। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী।

আরেকটি বিশ্ববিদ্যালয় হবে নারায়ণগঞ্জে। এটির নাম রূপায়ণ একেএম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়। এটির উদ্যোক্তা হিসেবে লিয়াকত আলী খানের নাম রয়েছে। উল্লেখ্য, এ কে এম শামসুজ্জোহা প্রয়াত রাজনীতিবিদ।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৪১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। কিছুদিন আগে দুই দফায় সাতটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে। আরো  কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, কমপক্ষে তিনটি অনুষদ ও ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত