আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে এক বছরে বজ্রপাতে ১৪২ জনের মৃত্যু

বাংলাদেশে এক বছরে বজ্রপাতে ১৪২ জনের মৃত্যু

বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, গত এক বছরে বজ্রপাতে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এই বিষয়ে আগে কোনো তথ্য সংরক্ষণ করা না হলেও এ বছর থেকে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বজ্রপাত থেকে জানমাল রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে। 

সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত বছরগুলোয় বজ্রপাতে নিহত ব্যক্তিদের তথ্য জেলা প্রশাসনে সংরক্ষণ করা হয়েছে। তাই সঠিক তথ্য আবহাওয়া অধিদপ্তরে জানা নেই। চলতি ২০১৫-১৬ অর্থবছর থেকে বজ্রপাতে নিহত ব্যক্তিদের সংখ্যা সংরক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত ১৪২ জন ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন বলে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে। এ বছর হবিগঞ্জে সর্বোচ্চ ১৫ জন নিহত হয়েছেন।

মন্ত্রী জানান, বজ্রপাতকে ইতোমধ্যে প্রাকৃতিক ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করা হয়েছে। বজ্রপাত থেকে জানমাল রক্ষার্থে জনসচেতনতামূলক কর্মসূচিও নেয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত