আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, বুধবার সংবাদ সম্মেলন

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, বুধবার সংবাদ সম্মেলন

পাঁচ দিনের সরকারি সফর শেষে সৌদি আরব থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি সফর নিয়ে বুধবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর ত্যাগ করেন।

বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেন। ২০১৫ সালের জানুয়ারিতে বাদশার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্র্রথম সৌদি সফর এটি।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ জুন জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সৌদি আরবে অবস্থানকালে তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন এবং মসজিদে নববীতে হজরত মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।

জেদ্দায় সৌদি বাদশার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় নেতা বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর কল্যাণে একত্রে কাজ করার পাশাপাশি উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের দ্বিপক্ষীয় সম্ভাবনা কাজে লাগানো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের সম্পর্ক উন্নয়নের বিষয়ে সম্মত হন।

দুই নেতা ইসলামিক জোটের মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন।

শেখ হাসিনার সফরকালে সৌদি আরব বাংলাদেশ থেকে ৫ লাখের বেশি জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং শ্রমিক ছাড়াও বাংলাদেশ থেকে চিকিৎসক, শিক্ষক ও ইঞ্জিনিয়ার নিতে আগ্রহী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থের জন্য বাংলাদেশ-সৌদি আরব যৌথ অর্থনৈতিক কমিশন আরো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে আরো সৌদি বিনিয়োগ চেয়েছেন, বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পাশাপাশি ঢাকা নগরীকে ঘিরে সার্কুলার রোড, রেল ও ওয়াটার ওয়েজ উন্নয়নে এই বিনিয়োগ চান।

সৌদি আরবের নির্মাণখাতে স্থপতি, প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি সরবরাহের জন্য বাংলাদেশের সেনাকল্যাণ ভবন এবং সৌদি বাওয়ানি গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত