আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে ২০১৫-১৬ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস

বাংলাদেশে ২০১৫-১৬ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে আজ চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সাথে এই সম্পূরক বাজেটও পেশ করেন।
আজ অর্থমন্ত্রী উত্থাপিত নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৬ পাসের মধ্য দিয়ে এই সম্পূরক বাজেট পাস হয়।
চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ৩৮টি মন্ত্রণালয় এবং বিভাগে এ অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়। তবে ২১টি মন্ত্রণালয় ও বিভাগে ৪৭ হাজার ১২০ কোটি ১১ লাখ টাকা হ্রাস করা হয়েছে। সার্বিকভাবে চলতি অর্থবছরের বাজেটে ৩০ হাজার ৫৩৫ কোটি টাকা হ্রাস পেয়েছে।
চলতি অর্থবছরের জন্য মূল বাজেটে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকা। সংশোধিত বাজেটে মোট বরাদ্দ দাঁড়ায় ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকা।
চলতি অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। সংশোধিত বাজেটেও ১ লাখ ৭৭ হাজার ৪শ’ কোটি টাকা রাখা হয়েছে।
সম্পূরক বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে সর্বোচ্চ ৩ হাজার ৫৭৬ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকা, দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষা মন্ত্রণালয় খতে ৩ হাজার ১৫৩ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা, তৃতীয় সর্বোচ্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খাতে ২ হাজার ৩৪৩ কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে ২ হাজার ৩০৯ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় খাতে ২ হাজার ১১৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়া সম্পূরক বাজেটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খাতে ১ হাজার ১৭ কোটি ৮২ লাখ ৫১ হাজার টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ খাতে ৯০৩ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা, নৌ পরিবহন মন্ত্রণালয় খাতে ৬৫০ কোটি ১৪ লাখ ৩৭ হাজার টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে ৬৪৩ কোটি ৬৩ লাখ ১৬ হাজার টাকা, স্থানীয় সরকার বিভাগ খাতে ৩৪৯ কোটি ২৫ লাখ ৫৭ হাজার টাকা, পরিকল্পনা বিভাগ খাতে ২৭৪ কোটি ২৯ লাখ ৮৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ২৩৮ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে ২৭৫ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে ১৩৯ কোটি ৮৬ লাখ ১৬ হাজার টাকা, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় খাতে ১৭৭ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা, পল্লী উন্নয়ন থাতে ১১৮ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা, ভূমি মন্ত্রণালয় খাতে ১৫৬ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে চলতি অর্থবছরের মূল বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতে বরাদ্দ ছিল ৯৭ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ৯১ হাজার কোটি টাকা করা হয়।
আজ সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৩১টি মঞ্জুরি দাবি উত্থাপন এবং কণ্ঠভোটে তা পাসের মধ্য দিয়ে সম্পূরক বাজেট পাস হয়।
এর আগে সম্পূরক বাজেটের ওপর বিরোধীদলের সদস্যরা মোট ১৯৪টি ছাঁটাই প্রস্তাব আনেন।
এর মধ্যে ৬টি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। তবে এ ছাঁটাই প্রস্তাবসহ সব প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত