আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

রাজশাহী সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি আটক

রাজশাহী সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি আটক

রাজশাহীর চারঘাট সীমান্তে পদ্মা নদী থেকে মাছ ধরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ জেলেকে ধরে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। এর প্রতিবাদে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বিজিবির ১ ব্যাটালিয়নের চারঘাট কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশি জেলেরা চারঘাটের সাড়িয়াখাল সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ’র কাগমারী ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরপর তাদের ফেরত না দেওয়ার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিজিবির চারঘাট বিকল্প বিওপির সদস্যরা সাড়িয়াখাল চকপাড়া সীমান্ত থেকে ভারতীয় জেলেদের আটক করে।

কোম্পানি কমান্ডার জানান, এ বিষয়ে ভারতীয় বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পতাকা বৈঠকের পর বিএসএফ বাংলাদেশিদের ছেড়ে দিলে বিজিবি ভারতীয়দের ছেড়ে দেবে।

তিনি আরো জানান, আটক ভারতীয়দের বর্তমানে বিজিবির চারঘাট বিওপিতে রাখা হয়েছে। তবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করতে চাননি তিনি। বিএসএফ’র হাতে আটক বাংলাদেশিদেরও নাম জানাননি তিনি।

তবে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চারঘাট পৌরসভার মিয়াপুর মহল্লার দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো বুধবারও পদ্মা নদীতে মাছ ধরতে যান। সকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা। তাদের ব্যাপারে বিজিবি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ধারণা করা হচ্ছে, এই জেলেরাই ভারতে বিএসএফ’র হাতে আটক রয়েছেন।

এ বিষয়ে বিজিবির ১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ বলেন, বাংলাদেশি জেলেরা বিএসএফ’র কাছে বন্দি রয়েছে। তারা নিজ নিজ দেশের সীমানা অতিক্রম করায় এমন ঘটনার সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত