আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খালেদা জিয়া ইফতার করলেন এতিমদের সঙ্গে

খালেদা জিয়া ইফতার করলেন এতিমদের সঙ্গে

এতিমদের সঙ্গে খালেদা জিয়া

প্রতিবছরের মতো এবারো রমজানের প্রথম দিন ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে মঙ্গলবার খালেদা জিয়া তাদের সম্মানে এ ইফতার আয়োজন করেন।
তেজগাঁও রহমত আলম মিশন মাদ্রাসা, শান্তিনগর মাদ্রাসা মসজিদ এতিমখানা ও ফকিরাপুল মাদ্রাসা মসজিদ এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেন। ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মূল মঞ্চে খালেদা জিয়া এতিমদের পাশে নিয়ে ইফতার করেন। একই টেবিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পটিয়া মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা মুজাফফর আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর মাওলানা শাহ আরিফ বিল্লাহ, মীরসরাইয়ের পীরসাহেব আবদুল মোমেন নাসেরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালি উল্লাহ, নয়াপল্টন জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ ইফতার করেন।
এ ছাড়া ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, চেয়াপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল,ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
৯ জুন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এরপর ১১ জুন রাজনীতিবিদ এবং ১২ জুন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইফতারের আয়োজন করবেন খালেদা। এ ছাড়া ১৩ জুন কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবেন গুলশানের হোটেল ওয়েস্টিনে।

শেয়ার করুন

পাঠকের মতামত