আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বিশেষ অভিযানে প্রথম দিনে সারাদেশে গ্রেপ্তার সহস্রাধিক

বিশেষ অভিযানে প্রথম দিনে সারাদেশে গ্রেপ্তার সহস্রাধিক

জঙ্গি ও সন্ত্রাসী ধরতে বিশেষ অভিযানের প্রথম দিনে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাজাপ্রাপ্ত, নিয়মিত মামলার আসামি, মাদক বিক্রেতা ও  চাঁদাবাজ রয়েছে।

শুক্রবার রাতে মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মাসুদুর রহমান রাইজিংবিডিকে জানান, রাজধানী ঢাকায় আটক করা হয়েছে ১৭৭ জনকে। রাজধানীর ৪৯ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটককৃতদের মধ্যে কোনো জঙ্গি সংগঠনের সদস্য আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে রংপুরে বিভিন্ন মামলায় ১৬২ জন, সিলেটে ১৫১ জন, দিনাজপুরে ১০০ জন, টাঙ্গাইলে ৬৮ জন, যশোরে ৬৮ জন, কুষ্টিয়ায় ৫৭ জন, রাজশাহীতে ৩১ জন, নাটোরে ২৭ জন, মাগুরায় ২৪ জন, ঝিনাইদহে ১৭ জন এবং নোয়াখালীতে পাঁচজন।

এ ছাড়া আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, জঙ্গিদের তালিকা হালনাগাদ, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আর প্রথম রমজান থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শপিংমল, বাস ও লঞ্চ টারমিনালকেন্দ্রিক চাঁদাবাজি, সড়ক-মহাসড়কে বিভিন্ন নামে চাঁদাবাজি, রেলস্টেশন, বাস ও লঞ্চ টারমিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধেও কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের কেনাকাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধীদের তৎপরতা রোধ করতে গভীর রাত পর্যন্ত টহল দিচ্ছে পুলিশ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত