আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গি দমন অভিযানের দুই দিন: গ্রেপ্তার ৫৩২০, জঙ্গি মাত্র ৮৫!

জঙ্গি দমন অভিযানের দুই দিন: গ্রেপ্তার ৫৩২০, জঙ্গি মাত্র ৮৫!

শুক্রবার থেকে দুই দিনে সারাদেশে সাঁড়াশি অভিযানে ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে মাত্র ৮৫ জন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়াটার্স।

সারাদেশে দ্বিতীয় দিনের সাঁড়াশি অভিযানে ৪৮ জঙ্গিসহ ২১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জঙ্গি ছাড়া বাকিদের মধ্যে ১৪৯৬ জন আদালতের পরোয়ানাভুক্ত এবং বাকী নিয়মিত ‍মামলার আসামি।

এই ৫৮৮ জনের মধ্যে ৩৯১ জন মাদক মামলার ও ৪১ জন অস্ত্র মামলার আসামি। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এ তথ্য জানান।

এর আগে প্রথম দিন সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় তিন হাজার ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।

এসব জঙ্গিকে কোন কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে সারাদেশে সাঁড়াশি অভিযান নিয়ে বিএনপি এবং জামায়াতের অভিযোগ তাদের দলীয় নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত