আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি

বাংলাদেশের রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি

মোদির হস্তক্ষেপের উদ্বেগ

ঢাকার রামকৃষ্ণ মিশনের ধর্মগুরু স্বামী শিবানন্দকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কম্পিউটারে টাইপ ও হাতের লেখা হুমকি সংবলিত একটি চিঠি আসে ঢাকার রামকৃষ্ণ মিশনে। চিঠিতে মিশনের ধর্মগুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানায় পুলিশ।
শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাকে নির্দেশ দেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ শুক্রবার এক বিবৃতিতে জানান, 'ওই হামলার হুমকি সম্ভবত আইএস থেকে এসেছে বলে মনে করা হচ্ছে।'
তিনি জানান, 'ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তারা রামকৃষ্ণ মিশনের যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে।'
এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় মিশন এবং রামকৃষ্ণ মিশনে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান বিকাশ স্বরূপ।
এদিকে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ ঢাকায় স্বামী শিবানন্দকে হত্যার হুমকির খবর পেয়েই শুক্রবার দিল্লি ছুটে আসেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর সচিবালয়ে যোগাযোগ করে এ বিষয়ে নিরাপত্তার দাবি জানান।
জবাবে ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে তাকে আশ্বস্ত করে বলা হয়, 'ঢাকায় রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা দিতে দিল্লির সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে।'

শেয়ার করুন

পাঠকের মতামত