আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে : মওদুদ

ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে : মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার ওপর যারাই হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে কোনো মিডিয়া বন্ধ করা হবে না। সাংবাদিকতার জন্য কাউকে জেলে যেতে হবে না। আমরা ক্ষমতায় গেলে প্রথমেই সম্প্রচার নীতিমালা বাতিল করে দৃঢ় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবো।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ আয়োজিত ‘সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।বিচারপতিদের অভিসংশন প্রসঙ্গে মওদুদ আহমেদ বলেন, ‘বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ কোনোভাবেই রাখা যাবে না, বন্ধ করে দেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠা করবো। নির্বাচন কমিশন, দুদক, পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ ও স্বাধীন করে দেওয়া হবে।’সংসদকে কার্যকর করতে বিরোধী দলকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলেও জানান সাবেক এই মন্ত্রী।মওদুদ বলেন, ‘যেকোনো স্বৈরাচারী সরকার গণমাধ্যম ও মানুষের সমালোচনাকে ভয় করে। তাই তাদের কণ্ঠ রোধ করে। বর্তমান সরকারও গণতন্ত্রের আবরণে স্বৈরাচারের ধারাবাহিকতা রক্ষা করছে।’তিনি বলেন, ‘ক্ষমতার জন্য এ সংগ্রাম নয়। এ ব্যাপারে জনগণকে বোঝাতে পারলে তারা আস্থা পাবে আন্দোলনে। মানুষের মধ্যে ক্ষোভ আছে। আন্দোলনে নামলেই তা প্রকাশ পাবে।’সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সিনিয়র সহসভাপতি এম আব্দুল্লাহ সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসার ড. এমাজ উদ্দিন আহমেদ, ড. জাফর উল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম এ আজিজ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত