আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে ফাহিমকে 'ক্রসফায়ার': খালেদা জিয়া

সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে ফাহিমকে 'ক্রসফায়ার': খালেদা জিয়া

গুপ্তহত্যায় সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে 'ক্রসফায়ারে' দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতারে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, 'দুই-একটা যদি অপরাধী ধরা পড়েও, প্রকৃত অপরাধী কিনা জানি না, সেই অপরাধীকেও দেখা যায়, জেলে নিয়ে যায়। তারপর রিমান্ডে, রিমান্ড থেকে আর সে জেলখানায় ফেরত যায় না কিংবা বাবা-মার কাছেও ফেরত যায় না। সে সোজা চলে যায় ক্রসফায়ারে।'
'তার (ক্রসফায়ারের) উদ্দেশ্যটা কী? অর্থাৎ সে এমন কিছু তথ্য দিয়ে দেয়, যার সঙ্গে দেখা যাবে তথ্যগুলো বের হলেই সরকার জড়িয়ে পড়বে। সে জন্য তাকে তখন ক্রসফায়ারে দেয়া হয়' বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের পর থেকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না।
তিনি দাবি করেন, সাগর-রুনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের ধরা হলে সরকারের অপকর্ম বেরিয়ে আসবে। এ কারণে তাদের ধরা হচ্ছে না। সাংবাদিক দম্পতির ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ছিল।
খালেদা জিয়া আরও অভিযোগ করেন, উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন বিনা ওয়ারেন্টে, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। কিন্তু সে নির্দেশনা মানা হচ্ছে না।
ইফতারে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ২০-দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত