আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

তনুর বাবা কাদের কাছে 'নজরবন্দি' ?

তনুর বাবা কাদের কাছে 'নজরবন্দি' ?

সোহাগী জাহান তনুর বাবাকে কুমিল্লা সেনানিবাসে নজরবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত এই কলেজছাত্রীর মা আনোয়ারা বেগম।
তিন মাসেও কোনো খুনি শনাক্ত কিংবা ধরা না পড়ায় সোমবার কুমিল্লা শহরের পুবালি চত্বরে গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ-সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সমাবেশে স্বামী ইয়ার হোসেনের অনুপস্থিতির বিষয়ে আনোয়ারা সাংবাদিকদের বলেন, 'ওর বাবাকে বন্দি করে রাখছে, জানেন না? ওর বাবার নিষেধ, কারও সঙ্গে কথা বলতে পারবে না।
কী অপরাধে অফিসের সিও সাহেব কথা বলতে নিষেধ করল এটা আমি জানতে চাই; দেশবাসীর কাছে, সরকারের কাছে, সবার কাছে। তনুর বাপে তো সরকারের বিরুদ্ধে বলে না। তনুর বাপে কি বিচার চাইতে পারে না।
তার অভিযোগের বিষয়ে কুমিল্লা সেনানিবাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি। তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের একজন কর্মচারী। থাকেন সেনানিবাসের ভেতরে কর্মচারীদের কোয়ার্টারে।
গত ২০ মার্চ নিজেদের কোয়ার্টার থেকে অন্য কোয়ার্টারে ছাত্র পড়াতে বের হওয়ার পর খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকের ছাত্রী তনু (১৯)। সেনানিবাসের ভেতরে তার লাশ পাওয়া যায়।
তনু হত্যাকা- নিয়ে দেশব্যাপী প্রতিবাদের মধ্যে সেনানিবাস কর্তৃপক্ষ তদন্তে বেসামরিক কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়। সিআইডি এই মামলার তদন্ত করছে।
তনুর লাশ উদ্ধারের পর পুলিশ ধর্ষণের পর হত্যা সন্দেহ করলেও ময়নাতদন্তে ধর্ষণের কোনো প্রমাণ না পাওয়ার কথা জানান কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা।
তা নিয়ে সমালোচনা হলে আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। তার মধ্যেই আলামত পরীক্ষা করে সিআইডি জানায়, খুন হওয়ার আগে ধর্ষিত হয়েছিলেন এই তরুণী।
তবে সম্প্রতি দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনেও কুমিল্লার চিকিৎসকরা তনুর যৌন সংসর্গের প্রমাণ পাওয়ার কথা জানালেও ধর্ষণ নিয়ে অস্পষ্টতা রাখেন। মৃত্যুর কারণও জানাতে পারেননি তারা।
প্রথমটির মতো দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তনুর পরিবার। অস্পষ্ট ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে হত্যার তদন্তকারী সংস্থা সিআইডিও।
তিন মাসেও কোনো খুনি শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে তনুর মা সোমবারের সমাবেশে বলেন, 'আসামিদের ধরার কোনো আগ্রহ নেই। আমরারে তারা পাহারা দেয়, কোনখান দিয়ে হাঁটি, কোনখান দিয়ে যাই।'
আমার বড় ছেলে ঢাকা থেকে আর আসেই না ভয়ে_ আমার দুটি ছেলে, বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আনোয়ারা।
তনু হত্যাকা-ে সেনা সদস্যদের কেউ জড়িত বলে আগেই অভিযোগ করেছিলেন তিনি।
সোমবারের সমাবেশেও আনোয়ারা বলেন, 'আগে যদি জানতাম মাইরে ফেলাইবে আমার মেয়েরে, তাইলে তো যাইতে দিতাম না। সেনাগ লগে অনুষ্ঠান করে নাই বলে আমার মেয়েকে মেরে ফেলেছে।'
এর আগে গত ১০ মে ইয়ার হোসেন ও মা আনোয়ারা বলেছিলেন, কুমিল্লা সেনানিবাসের সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদকে জিজ্ঞাসাবাদ করলেই খুনের সব তথ্য বেরিয়ে আসবে।
ময়নাতদন্তকারী চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আনোয়ারা বলেন, যারা হত্যা করেছে তাদের লগে ডাক্তার জড়িত আছে। না হলে ডাক্তার রিপোর্ট মিথ্যা দেয় ক্যারে?
সমাবেশে কুমিল্লা গণজাগরণ মঞ্চের মুখপাত্র খায়রুল আলম রায়হান সংস্কৃতিকর্মী এই কলেজছাত্রীর খুনের তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।
ময়নাতদন্তকারী চিকিৎসকদের বিএমএ সদস্যপদ থেকে বহিষ্কারের দাবিতে গণজাগরণ মঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে বলে তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত