আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এবার ঈদে বাংলাদেশে সরকারি ছুটি ৯ দিন

এবার ঈদে বাংলাদেশে সরকারি ছুটি ৯ দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ৪ জুলাই কর্মদিবসটি টানা বন্ধে যুক্ত হলেও পরবর্তী ১৬ জুলাই শনিবার কার্যকর হবে। অর্থাৎ ৪ জুলাইয়ের বদলে ১৬ জুলাই শনিবার অফিস খোলা থাকবে।

এর আগে ছুটির তালিকা অনুযায়ী ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার) দুই দিন সাপ্তাহিক ছুটি। ৩ জুলাই রোববার পবিত্র শবেকদরের ছুটি। মাঝে একদিন ৪ জুলাই সোমবার অফিস খোলা থাকার কথা ছিল।

তবে নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা হওয়ায় ওইদিনের ছুটি নিয়ে এখন আর সমস্যা রইলো না।

এছাড়া ৬ জুলাই সম্ভাব্য ঈদের দিন ধরে ৫ থেকে ৭ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) তিন দিন ঈদের ছুটি থাকবে। এর পরের দু’দিন ৮ ও ৯ জুলাই শুক্র ও শনিবার হওয়ায় টানা ৯ দিনই ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারিরা।

এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। ওই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। তবে বেশিরভাগ সরকারি ছুটি বৃহস্পতি ও রোববার হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টানা ছুটির কবলে পড়ছে দেশ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

 

শেয়ার করুন

পাঠকের মতামত