আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে হিন্দুদের সংখ্যা এত বাড়ল কীভাবে?

বাংলাদেশে হিন্দুদের সংখ্যা এত বাড়ল কীভাবে?

বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠির সংখ্যা এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এক বছরের ব্যবধানে দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট জনসংখ্যার ১০.৭ শতাংশ।

সে হিসেবে এক বছরে হিন্দু জনগোষ্ঠি প্রায় ১৫ লাখের মতো বেড়েছে বলে ধারনা পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে বিভিন্ন সময়ের আদমশুমারিতে দেখা গেছে বাংলাদেশে হিন্দু জনসংখ্যার হার কমেছে।

১৯৫১ সালে যে আদমশুমারি হয়েছিল তাতে হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ। ১৯৭৪ সালের আদমশুমারিতে এটা নেমে আসে ১৪ শতাংশে। আর সর্বশেষ ২০১১ সালের আদমশুমারিতে এটা নেমে এসেছে ৮ দশমিক ৪ শতাংশে।

বিভিন্ন আদমশুমারিতে যেখানে ক্রমাগতভাবে হিন্দু জনগোষ্ঠি কমার পরিসংখ্যান রয়েছে, সেখানে পাঁচ বছরে মোট জনসংখ্যার ১০.৭ শতাংশ হিন্দু জনগোষ্ঠি হয়ে ওঠার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই প্রতিবেদন অনেককেই অবাক করেছে। প্রতি দশ বছর পরপর আদমশুমারি করার কথা থাকলেও দুটি আদমশুমারির মধ্যবর্তী সময়ে প্রতিবছর আরো একটি জরিপ করা হয়। সেটি হচ্ছে ‘ স্যাম্পল ভাইট্যাল স্ট্যাটিসটিকস।’

এই প্রকল্পের প্রধান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল হক উল্লেখ করেন ২০১৪ সালে ১৫০০টি জরিপ এলাকা চিহ্নিত করা হয়েছিল। ২০১৫ সালে সেটি বাড়িয়ে ২০১২টি এলাকা করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে নমুনা এলাকা বাড়ানোর কারণে হিন্দু জনগোষ্ঠির সংখ্যা বেড়েছে।

তিনি বলেন নমুনা এলাকা বাড়ানোর কারণে হিন্দু জনগোষ্ঠির সংখ্যাও বেড়েছে।

তিনি বলেন, “একেকটা নমুনা এলাকায় ১০০-১৫০টি পরিবার আছে। এই নতুন নমুনায় হয়ত বা হিন্দু কমিউনিটির লোকজন বেশি থাকতে পারে।”

নমুনা এলাকা বাড়ানো হলেও হিন্দু জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি কতটা সঠিক সেটি নিয়ে প্রশ্ন আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক ড: মো: মঈনুল ইসলাম বলেন জরিপের নমুনায়ন যথাযথ হয়েছে কিনা সেটি দেখতে হবে। সে কারণে জরিপের ফলাফল উঠা-নামা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন মুসলমানদের তুলনায় হিন্দুদের ক্ষেত্রে জন্মহার কম। সেজন্য হঠাৎ করে যদি হিন্দু জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি সামনে আসে তাহলে প্রশ্ন উঠতেই পারে বলে মন্তব্য করেন ড: ইসলাম।

পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক আশরাফুল হক বলেন তারা সর্বশেষ যে ২০০০ জরিপ এলাকায় হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৯ হাজার। সেটিকে পুরো বাংলাদেশের জনসংখ্যা বিবেচনায় নিয়ে গড় হিসেব দেখানো হচ্ছে যে হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় ১৫ লাখ।

মি: হক বলেন এটিকে পুরো বাংলাদেশের সঠিক চিত্র হিসেবে দেখা ঠিক হবে না।

তিনি বলেন, “সারা বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বেড়েছে এটা আমি বলতে পারিনা।”

তিনি বলেন ২০১১ সালের আদমশুমারিতে যে তথ্য আছে সেটিকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসেবে ধরতে হবে। আদমশুমারির মাধ্যমে পরিপূর্ণ গণনা উঠে আসে বলে তিনি উল্লেখ করেন।

২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে হিন্দু জনগোষ্ঠি ৮.৫ শতাংশ এবং মুসলমানদের অনুপাত ৯০.৪ শতাংশ।

সে হিসেবে বাংলাদেশে মোট হিন্দু জনগোষ্ঠির সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লক্ষ। অন্যদিকে মুসলমান জনগোষ্ঠির সংখ্যা ১৩ কোটির বেশি।


শেয়ার করুন

পাঠকের মতামত