আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ সম্ভব : জাগপা সভাপতি প্রধান

শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ সম্ভব : জাগপা সভাপতি প্রধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা মোড় সংলগ্ন ভাওয়াল পার্ক কমিউনিটি সেন্টারে জেলা জাগপা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।২০ দলীয় জোটে কে থাকবে আর কে থাকবে না, তার ঠিকাদারি শেখ হাসিনাকে দেয়া হয় নাই বলে দাবি করে প্রধান বলেন, ‘জোটনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও শান্তির জন্য আলোচনার প্রস্তাব দিলেন। কিন্তু দিল্লির ইশারায় জালিম শাহী ২০ দলের সে প্রস্তাব মানলেন না, শর্ত দিলেন। দুনিয়া সাক্ষী, আপনারা (সরকার) আলোচনার দরজা বন্ধ করে দিয়েছেন। তবে জনশক্তির আন্দোলনের মুখে আপনাদের আলোচনায় বসতেই হবে।’এ প্রসঙ্গে তিনি আরো বলেন,‘আমাদেরও সাফ কথা-সরকারকে দিল্লির দালালি ছাড়তে হবে, করিডোরসহ সব অসম চুক্তি বাতিল করতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট যারা তৈরি করেছে তাদেরকে সরকার থেকে বাদ দিতে হবে। তারপর আমরা চিন্তা করে দেখবো, শেখ হাসিনার সঙ্গে ২০ দল আলোচনায় বসতে পারে কি পারে না।’মাদারীপুরে শিক্ষকের উপর হামলায় হাতেনাতে আটক হওয়া গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারের নামে কেন হত্যা করা হলো, সরকারের কাছে তা জানতে চেয়ে জাগপা সভাপতি বলেন, ‘গুম ও খুনের নেপথ্য কারিগর কারা, সরকার তা সবই জানেন এবং বোঝেন। শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ ও কথিত জঙ্গি থাকবে না। কারণ, জঙ্গির জনকরাই তার ডাম-বাম আলোকিত করে আছে।’গাজীপুর জেলা জাগপা সভাপতি প্রিন্সিপাল হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর ফরিদ আহমেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা এস এম সানাউল্লাহ, জেলা বিএনপির উপদেষ্টা ও গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী রুশদি প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত