আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকা সিটির আয়তন বাড়িয়ে গেজেট প্রকাশ

ঢাকা সিটির আয়তন বাড়িয়ে গেজেট প্রকাশ

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সিদ্ধান্তের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নতুন ১৬টি ইউনিয়ন যুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার।


মঙ্গলবার এই গেজেট প্রকাশের ফলে ঢাকার দুই সিটির আয়তন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।


গেজেটে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে যোগ হওয়া নতুন ইউনিয়নগুলোর মৌজার নাম এবং জেএল নম্বরও উল্লেখ করা হয়েছে।


_ ঢাকা উত্তরে যুক্ত হওয়া আট ইউনিয়ন: বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী।


_ ঢাকা দক্ষিণে যুক্ত হওয়া আট ইউনিয়ন: শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মাণ্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।


গত ৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়।


ওই দিন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন, ঢাকা মহানগরের চারপাশের ১৬টি ইউনিয়নকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে মার্জ করে দেওয়া হয়েছে, উত্তরে আটটি, দক্ষিণে আটটি।


তিনি আরো বলেন, নতুন করে ১৬টি ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকা সিটি করপোরেশন এলাকার আয়তন ১২৯ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটার হবে।


মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১১ সালের হিসাব অনুযায়ী নতুন করে যোগ হওয়া ১৬টি ইউনিয়নের জনসংখ্যা ১০ লাখের মতো। তবে বর্তমানে আরও বেশি মানুষ সেসব এলাকায় বসবাস করেন।


২০১১ সালের হিসাব ধরলে নতুন আয়তনে ঢাকা উত্তরের জনসংখ্যা বেড়ে হবে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ১৭; দক্ষিণে ৭৫ লাখ ৫৮ হাজার ২৫।


অর্থাৎ, দুই সিটির মিলিত জনসংখ্যা হবে ১ কোটি ৮১ লাখ, যদিও বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি।


নতুন করে যুক্ত হওয়া ইউনিয়নগুলোর ওয়ার্ড পুনর্বিন্যাস করে সেখানে নির্বাচন দেওয়া হবে বলেও এর আগে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত