আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'কোনো উন্নয়ন হয়নি'

'কোনো উন্নয়ন হয়নি'

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, "ক্ষমতায় থাকতে আমরা কিছু উন্নয়ন করেছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর উন্নয়ন করে নাই। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারা জনগণের কল্যাণে, উন্নয়নে, গণতন্ত্রে বিশ্বাস করে না।"

'আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়' উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, "এই অবৈধ সরকার নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করলেও প্রকৃত মুক্তিযোদ্ধারাই আজ বলছে, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধে বিশ্বাসী ছিল না। তারা মুক্তিযুদ্ধের পক্ষের দলও নয়।"তিনি বলেন, "আওয়ামী লীগের কার্যকলাপ দেখলে দেশের মানুষ চিন্তিত হয়ে পড়ে। সারাদেশে উন্নয়ন নেই, তারা বলে গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হবে। উন্নয়নের নামে লুটপাট চলছে। দেশের অবস্থা অত্যন্ত খারাপ। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। কোনোভাবেই তা কাটছে না। ঘরে ঘরে চাকরি দেবে বলেও দেয়নি। এক মাসে কর্মসংস্থান করেছে ১৯ শতাংশ, ৮২ ভাগ বিদেশি বিনিয়োগ কমেছে।"

তিনি বলেন, এই সরকার গনতন্ত্র যা-তা হোক, শুধুমাত্র উন্নয়ন হলেই হবে বলে। অথচ এই অবৈধ সরকারের উন্নয়নের কথা বলে লুটপাট, দুর্নীতি করে চলছে। দেশে ৮২ ভাগ বিনিয়োগ কমে গেছে। তারা সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই এই ব্যর্থদের ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত