আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুম-খুনের সঙ্গে র‌্যাব-পুলিশের যে সব সদস্য জড়িত তাদের বিচার হবেই: খালেদা জিয়া

গুম-খুনের সঙ্গে র‌্যাব-পুলিশের যে সব সদস্য জড়িত তাদের বিচার হবেই: খালেদা জিয়া

বিএনপির নেতাকর্মীদের গুম-খুনের জন্য র‌্যাব-পুলিশকে দায়ী করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরলে জড়িতদের বিচার করা হবে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘র‌্যাব-পুলিশের যারা যারা এই অন্যায় কাজ করেছে তাদের কোনোদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই।’

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লংবিচ হোটেলে বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেন বেগম খালেদা জিয়া। ইফতারপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, ‘দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে যারা গুম হয়েছে আমরা তাদের অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমরা গুম হওয়াদের হয়তো ফিরে নাও পেতে পারি, কিন্তু তাদের বিচারটা পেলেও কিছুটা শান্তি পাওয়া যায়। আমরা এই আশায় থাকবো।’

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আল্লাহর কাছে দোয়া করি আমরা, তারা (গুম হওয়ারা) যেখানেই আছে যেন ভাল থাকে, সুস্থ থাকে।’

অনুষ্ঠানে বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে গুম-খুন হওয়া ঢাকা ও এর আশপাশের ৪০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত