আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ৭৯: আসক

ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ৭৯: আসক

গত ছয় মাসে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৭৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বাধিক সংখ্যক নিহত হয়েছেন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে।

বৃহস্পতিবার আইন ও শালিস কেন্দ্র (আসক) এ তথ্য জানায়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী এ সংখ্যা নির্ণয় করা হয়েছে বলে বিবৃতিতে জানায় তারা।

তাদের দেয়া তথ্য মতে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ৭৯ জনের মধ্যে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২৪ জন, পুলিশের সাথে ৩০ জন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ৭জন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে বন্দুকযুদ্ধে ১জন নিহত হয়েছেন।


এছাড়া পুলিশের নির্যাতনে ৫জন, গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনে ১জন, পুলিশের গুলিতে ৫জন, বিজিবির গুলিতে ১জন নিহত হয়েছেন। তাছাড়া থানা হেফাজতে অসুস্থ হয়ে ৪জন এবং রহস্যজনকভাবে আরো ১জনের মৃত্যু হয়েছে।


এছাড়াও পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী- পুলিশ পরিচয়ে সাদা পোশাকে ৫০জনকে আটক করার ঘটনা ঘটেছে বলে জানায় তারা। এর মধ্যে পরবর্তীতে ৬জনের লাশ পাওয়া গেছে। ২জন ফেরত এসেছে, ৪জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও উল্লেখ করে আসক।


আসক জানায়, এ সময়ের মধ্যে অনুষ্ঠিত ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটেছে ৬৯৩টি। এতে ১৪২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯০৮৫জন। রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে ১১৮টি। এতে নিহতের সংখ্যা ১২জন, আহত ১২০৫জন।


আসক আরো জানায়, গত ছয় মাসে শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। এসময়ে বিভিন্নস্থানে ৫৯১ জন নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের শিকার হয়ে মারা গেছে ২৩৫জন, ১৫জন শিশু আত্মহত্যা করেছেন।


জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৩০৬জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পরে হত্যা করা হয়েছে ২০জনকে।


তারা জানায়, এ সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ৫জন হত্যার শিকার হয়েছেন। ৬৬টি হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। ৪৯টি মন্দিরে হামলা এবং মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। তাছাড়া ১০০টি হিন্দু পরিবার গ্রাম ছাড়া হয়েছে বলেও উল্লেখ করে তারা।


গত ছয় মাসে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১২জন নিহত হয়েছে বলে জানিয়েছে আসক। এসময়ে ৭৪জন সাংবাদিক বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়েছে।


কারা হেফাজতে ৪২জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গণপিটুনীতে মৃত্যুর ঘটনা ঘটেছে ৩১টি।


এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ১৭জন নারী। যৌন হয়রানীর ফলে ৩জন নারী আত্মহত্যা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করে তারা।


তাছাড়া পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২০৯জন নারী। এর মধ্যে হত্যা করা হয়েছে ১৪০জনকে, নির্যাতন পরবর্তীতে আত্মহত্যা করেছেন ২৭জন।


এছাড়া গত ছয় মাসে ৩৬জন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছে বলে জানায় আসক।


এ সময়ে দেশের ৭টি বিভাগের বিভিন্নস্থানে ১৩ বার ১৪৪ ধারা জারি করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করে দেশের প্রথম সারির এই মানবাধিকার সংগঠনটি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত