আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ভিসির পদত্যাগের দাবি থেকে সরে গেল ছাত্রলীগ

ভিসির পদত্যাগের দাবি থেকে সরে গেল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ।


তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভিসি চত্বরে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।


শুক্রবার উপাচার্যের বাসভবনে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচির স্থগিতের সিদ্ধান্ত নেয় ছাত্রলীগ।


বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ উল্লেখ করা নিয়ে এ বিক্ষোভের শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।


কর্মসূচি স্থগিত প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘ইতিমধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই প্রবন্ধ লেখার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে উপাচার্যের পক্ষ থেকে। এ কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আবারো কর্মসূচিতে যাবে ছাত্রলীগ।’


এর আগে সন্ধ্যা সাড়ে আটটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন উপাচার্যের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান। কিন্তু উপাচার্য তাদের সঙ্গে দেখা করেননি। পরে সেখানে অবস্থানকারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে তারা বৈঠক করেন। রাত সোয়া নয়টার দিকে ছাত্রলীগের নেতারা বৈঠক শেষে বের হন।


স্মরণিকায় ‘স্মৃতিতে অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দেওয়ার সময় জিয়াউর রহমান হলের পরিচিতিতে জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করা হয়। প্রবন্ধটির লেখক হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউর রহমান।


এর প্রতিবাদে শুক্রবার ছাত্রলীগের নেতা-কর্মীরা রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। ওই সময় উপাচার্য গাড়ি নিয়ে বাসভবনে ঢোকার সময় তার গাড়ি ছাত্রলীগের ভাঙচুরের শিকার হয়। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতির ঘোষণা দেন উপাচার্য।


বিকেল চারটার দিকে ছাত্রলীগ বিক্ষোভ মুলতবি ঘোষণা করেন। কিন্তু বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে আবারো বিক্ষোভ শুরু করেন।


সন্ধ্যা ছয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এবার বিক্ষোভে তারা উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সঙ্গে আমার দেখা হয়নি, প্রক্টরের সঙ্গে হয়েছে।’


গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয় ও ন্যক্কারজনক। ভিসির গাড়ি ভাঙচুর করা গর্হিত অপরাধ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত