আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশানে হামলাকারীদের ছবি প্রকাশ আইএসের : সাইট

গুলশানে হামলাকারীদের ছবি প্রকাশ আইএসের : সাইট

রাজধানী গুলশানে স্পানিশ রেস্তোরাঁয় হামলাকারী পাঁচজনের ছবি প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এক টুইটার বার্তায় এ দাবি করেছে জঙ্গি হুমকি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক বিতর্কিত সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পাঁচ ব্যক্তির ছবি প্রকাশ করেছে। বলা হচ্ছে এরাই গুলশানে রেস্তোরাঁয় হামলা করেছে। যে পাঁচজনের ছবি প্রকাশ করা হয়েছে, তারা সবাই বিদেশি নাগরিক বলেও দাবি করা হয়েছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের সহপ্রতিষ্ঠাতা রিতা কাৎজ তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, গুনশান হামলার দায় স্বীকারকারী আইএস এই পাঁচজনের ছবি প্রকাশ করেছে। তবে রিতা কাৎজের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে সন্দেহ রয়েছে।

ছবি প্রকাশ করা হলেও তাদের পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে এ নিয়ে বিভ্রান্তি থেকে যাচ্ছে।

সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী আরেকটি সংস্থা টেররিজম মনিটর একই ব্যক্তিদের নাম প্রকাশ করেছে। তাদের দাবি, এরা হলো- আবু ওমর, আবু সালমাহ, আবু মুসলিম, আবু রহিম এবং আবু মুহারিব।

শনিবার রাতে সন্দেহভাজন পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করেছে। জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের সময় এরা নিহত হয়।

পুলিশ ও আইএসের প্রকাশিত ছবির মধ্যে চারজনের চেহারায় মিল পাওয়া যাচ্ছে। আরেকজনের যে ছবি পুলিশ প্রকাশ করেছে, তা আইএসের প্রকাশিত পঞ্চম জনের কি না, তা পরিষ্কার নয়।

শনিবার কমান্ডো অভিযানের মধ্য দিয়ে শেষ হয় ১২ ঘণ্টার জিম্মি নাটক। এ ঘটনায় সব মিলে ২৮ জন নিহত হয়েছে। হামলাকারীরা ২০ জিম্মিকে হত্যা করে। পুলিশের দুই কর্মকর্তা হামলাকারীদের সঙ্গে গোলাগুলির সময় নিহত হন। ছয় হামলাকারী উদ্ধার অভিযানের সময় নিহত হয়। সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক দাবি করেন, হামলাকারীদের মধ্যে পাঁচজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, যাদের খুঁজছিলেন তারা।

এদিকে ঢাকায় গুলশানে নারকীয় হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার কথা বলেছেন তারা।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বিশ্বজুড়ে জঙ্গি হুমকি ইস্যুতে কাজ করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আইএসের হামলার দায় স্বীকার নিয়ে তথ্য প্রকাশ করে আসছে এ সংস্থাটি। তবে বাংলাদেশ সরকার সাইটের তথ্যের সঙ্গে একমত নয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত